উদ্ভিদে কি এমন থাকে যা কাগজ তৈরির বিভিন্ন পর্যায়ে দেখা যায়?
তিনটি উপাদান-
সেলুলোস [Cellulose], হেমি সেলূলোস [Hemicellulose] এবং লিগনিন [lignin].
সেলুলোস
[Cellulose]- উদ্ভিদ কোষের দেয়ালের প্রধান উপাদান হচ্ছে সেলুলোস। উদ্ভিদ আঁশের অধিকাংশই
এই সেলুলোস ফাইবার। বিশেষ করে টেক্সটাইল শিল্পে এর বিশেষ গুরুত্ব দেখা যায়। কাঠে সাধারণত
৪০-৫০% ফাইবার থাকলেও তুলাতে প্রায় ৯০% সেলুলোস ফাইবার পাওয়া যায়। একে প্রাকৃতিক পলিমারও
বলতে পারেন । এই ফাইবারের গুনাগুনের উপর নির্ভর করে সেই কাগজের/কাপরের আদ্রতা শোষণ
ক্ষমতা, ধরতে কেমন লাগবে সেটার অনুভূতি, ছিঁড়ে ফেলতে কতো শক্তি প্রয়জন, স্থিতিস্থাপকতা,
জলরোধী সহনশীলতা ইত্যাদি।
হেমি সেলূলোস
[Hemicellulose]- শর্করার চেয়ে জটিল কিন্তু সেলুলোজের চেয়ে সরল পলিস্যাকারাইড গুলুকে
হেমি সেলূলোস বলে। সাধারণত এগুলুকে গরম জলের মাধ্যমে বের করা আনা যায় না তবে ক্ষারীয় এবং ক্ষেত্র বিশেষে অম্লিয় দ্রবনের সংস্পর্শে
এগুলু দ্রবীভূত হয়। একে উদ্ভিদের শক্তি সামরথের প্রধান কারন ধরা হয়। কাগজের ব্লিচিং
এর জন্য এই হেমি সেলূলোসের অনেক অবদান আছে যা বিস্তারিত আলোচনায় আসবে।
লিগনিন
[lignin]- এটা উদ্ভিদে সকল সেলুলোস বাঁ কোষ প্রাচীর গুলোকে একসাথে বেঁধে রাখা,ওনেক্টা
আঠার মতো। শর্করার পর এটাই উদ্ভিদে সবচেয়ে বেশী পাওয়া যায়। এটি উদ্ভিদকে শক্তি দেয়
,পচনের হাত থেকে বাঁচায়। ধুপকাঠি এবং আতর তৈরিতে আগর গাছের কষ, বাঁ ধুপ তৈরিতে এর ব্যাবহার
নিশ্চই দেখেছেন। এটি সাধারণত কাগজ শিল্পের বাই-প্রোডাক্ট (উপজাত) হিসাবে চলে আসে।বিভিন্ন
লিগনিন বিভিন্ন ক্যামিকেলে দ্রবিভূত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন