ডিসেম্বর ২৬, ২০২১

Watermark (জলছাপ)

জলছাপঃ[Water mark]  জলছাপ একটি অন্যতম ব্যায় সাশ্রয়ী নিরাপত্তা বৈশিষ্ট যেখানে ব্যাংক নোটের কাগজটি কে কে আলোতে ধরলে একটি ছবি আবছা ভাবে দেখা যায়,এটি একটি অন্যতম প্রাচীন বৈশিষ্টও বটে। সাধারণত এটি কাগজের পুরুত্বের পার্থক্যের কারনে হয়ে থাকে। অর্থাৎ জলছাপে যে ছবি টি থাকে কাগজের পুরুত্বের কম বেশের মাধ্যমে স্থাপন করা হয়।

সাধারণত ব্যাংক নোটের কাগজ পাল্প অবস্থা থেকে শিট অবস্থায় যাওায় সময় সিলিন্ডার মোল্ড প্রক্রিয়ার একটি পর্যায়ে জলছাপ বসানো হয়।এটি একটি নিতান্তই সাধারন প্রক্রিয়া কিন্তু এ নিয়ে এর বেশী গভীরে লিখলে আইন প্রশাসনের কাছে কৈফিয়ত দিতে হবে।

তাছাড়া, যদিও প্রক্রিয়াটি তবে একটি সুক্ষ জলছাপ তৈরি করে জায়গা মতো বসানো সহজ কাজ না,বা অনেক সময় সাপেক্ষ,আর পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতার কথা না হয় না ই বললাম। তাই অনেক ক্ষেত্রেই ভালো জলছাপ আসাধু ব্যাক্তির জন্য সাশ্রয়ী হয় না। এজন্য ই জাল নোট খুবই উচু দ্মানের না হলে জলছাপ সাধারণত ঝাপসা ভাবে আঁকা ই থাকে।

উপরযন্তু ইতিহাসে এমন অনেক জালিয়াতী হয়েছে যেখানে একটি ডিনমিনেশনের নোট কে ব্লিচ করে অন্য একটি ডিনমিনেশন প্রিন্ট করা চালানোর চেষ্টা। সেই সকল ক্ষেত্রে দেখা গিয়েছে যে জলছাপ অপরিবর্তনীয় ছিলো অতয়েব ব্যাবহারকারী সেই নোট আলোতে ধরে বুঝতে পারতো যে সেটা কোন ছোট ডিনমিনেশনের নোট। কেননা সেই জল ছাপও পরিবর্তন করতে গেলে এই মিশন অর্থকরী ভাবে ততোটা ফলপ্রসু হয়তো হতো না। আধুনিক ব্যাংক নোটে আমরা ইলেক্ট্রোটাইপের [Electrotype] প্রযুক্তির ডিনমিনেশন দেখি যা বেশ হাইলাইট করা থাকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন