দ্বায়িত্ব কার?
একটি বিক্রয় পোস্ট যদি কেবল আইটেমের ছবি আর দাম দিয়েই হয় তাহলে দোষ কাকে দেবেন?
আইটেমের কেনার জন্য কি কি জিনিস আপনার দেখা উচিৎ?
কন্ডিশন= ঠিক আছে,কিন্তু আপনি কন্ডিশনের মানে বুঝেন?
আপনার কাছে তা নেই= তা জগতের অনেক কিছুই আপনার কাছে নেই,তো সারা জগৎ ই কিনবেন?
দাম= আপনার সাধ্যের ভেতরে, এটাই কি যথেষ্ট?
আপনার থিমে পড়ে= তাহলে সেটাই কি আপনার গন্ডি?
কি করে একজন সেলার কেবল ছবি আর দাম দিয়ে ই বিজ্ঞাপন দেয়? =যখন বাজারে অজ্ঞ ক্রেতার অভাব থাকে না।
আপনার আইটেমের কি নিজের কোন বর্তমান এবং ভবিতব্য ক্যাটালগ করেছেন?= না, তাহলে কিভাবে বুঝবেন যে আপনার কি আছে,কি লাগবে আর কত টুকু নেই? বা অন্যের ই কি আছে তার প্রতি সম্মান ই বা কিভাবে জানাবেন?
অর্থনীতির ভাষায় একটি কথা আছে, বিক্রেতা তার মন মতো দাম চাইতেই পারে,আর ক্রেতা তার মন মতো দাম বলতে ই পারে। কিন্তু জ্ঞ্যান না থাকলে আপনি দুটো পথেই বেশি দূর এগুতে পারবেন না।
বিক্রেতার দের কিভাবে বিজ্ঞাপন দেয়া উচিত?
সেই প্রশ্ন না করে আগে বুঝা উচিত যে ক্রেতার দের নূন্যতম কি জানা উচিত। যেমন নোট ও কয়েনের ক্ষেত্রেঃ
দেশের নাম,সাল/ সিরিজ,মূল্য মান, দাম,দুই পাশের ছবি, কন্ডিশন, ক্যাটালগ নাম্বার,দামী আইটেম হলে ভিডিও,কোন বিশেষ ফিচার- দাগ,ছেড়া, জোড়া, ছিদ্র,কাগজের ধরন ইত্যাদি।
বিজ্ঞাপনের স্বার্থে অতিরিক্ত ফিচার হিসেবে দিতে পারেন-স্বাক্ষর, নাম্বারের বিশেষত্ব, সনাক্তকরণ সনদ ইত্যাদি।
এখন এর থেকে সহজের বুঝা যাবে যে ব্যাবসায়ীদের/বিক্রেতাদের কি করা উচিৎ যদি তাদের বিজ্ঞাপনের মান বৃদ্ধি করার ইচ্ছা থাকে। আর যদি গবেট জনগনের কাছে ধান্দা করার উদ্দেশ্য বিজ্ঞাপন দেয়া হয় তাহলে যেমন আছে তেমনি চলবে।
কিন্তু ক্রেতাদের বলছি এগুলু জিজ্ঞাসা করুন যদি লিখা না থাকে। তাহলে ধীরে ধিরে বিজ্ঞাপন দাতাদের চোখ খুলবে,ভূইফোড় সেলারে বাজার সয়লাব হবে না।আপনার যোগ্য আইটেম টা পাওয়ার সম্ভাবনা বেশি হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন