জুলাই ২৯, ২০২২

স্ট্রিট কালেলশন [Street collection]

স্ট্রিট কালেকশন কি?
বাজারে প্রচলিত আইটেম, কোন সরবরাহকারী থেকে না কিনে, নিজের উদ্যোগে উৎস থেকে সংগ্রহ করাকে অনেকে "স্ট্রিট কালেকশন" বলে থাকে। যেহেতু তা বাজারে প্রচলিত তাই তা UNC বা অব্যাহতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেবলে মনে খোরাক যোগানো যেখানে প্রধান উদ্দেশ্য সেখানে অতিরিক্ত খরিচ না করে প্রায় ফেস ভ্যালু তে পাওয়া জিনিস ই সাধারনত স্ট্রিট কালেকশন এর অংশ হয়ে থাকে।
সুবিধাঃ কেবল যা গায়ের মূল্য তা ই সাধারণ পরিশোধ করতে হয়। প্রিমিয়াম দিতে হয় না। যাদের বাজেট নিয়ে ভাবতে হয় কিন্তু সংগ্রহের স্বাদ আস্বাদন করতে চান তাদের জন্য পারফেক্ট। বুঝে শুনে করতে পারলে কখোনও কখোনও সামগ্রিক মূল্য বৃদ্ধি পায়।কখনো কখনো এমন জিনিসও পেয়ে যেতে পারেন যা অন্যের কাছে মূল্যবান,সেই ক্ষেত্রে লাভে বিক্রি করে সেই লাভ দিয়ে নিজের কালেকশনে সমৃদ্ধ করতে পারেন।
অসুবিধাঃ এর ভবিষ্যৎ মূল্য তুলনায় মূলক অনেক কম। আইটেম যেহেতু পুরনো তাই কন্ডিশন অনেক সময় ই দৃষ্টিনন্দন হয় না। কোন বৃহৎ কিছু করতে হলে অনেক সময় এবং ধৈর্যর প্রয়োজন। সাধারণ কেবল স্ট্রিট কালেকশন করে বড় অংকের কিছু করে ফেলা যায় না।কেননে ভালো জিনিস তো আর রাস্তায় পড়ে থাকে না। সাধারণ দূর্লভ জিনিস পাওয়ার সম্ভাবনা কম,পুরনো আইটেম পাওয়ার সম্ভাবনা কম।

স্ট্রিট কালেকশন বা ফেস ভ্যালুতে আইটেম সংগ্রহ করার কিছু আইডিয়া।

আমি বিদেশী আইটেমের ব্যাপারে বলছিঃ

১) প্রথমেই সংগ্রাহকদের সাথে লিনক আপ শুরু করুন। যেখানে সংগ্রাহক রা সমাবেশ করে সেখানে থাকার বা সেই আলোচনায় থাকার চেষ্টা করুন।
২) স্থানীয় কারেন্সী এক্সচেঞ্জ অফিস গুলুর সাথে সম্পর্ক এবং যথাক্রমে সুসম্পর্ক গড়ে তুলার চেষ্টা করুন।
৩) সিনিয়র কাউকে মেন্টর হিসেবে নেয়ার চেষ্টা করুন এবং তার জন্য কাজ করুন
৪) বিভিন্ন গ্রুপ, সোসাইটি এবং সাইটের অফার,গিফট ইত্যাদি পোস্ট এবং ক্যেম্পেইন গুলুতে এক্টিভিটি বাড়ান এবং এক্টিভ্লি পার্টিসিপেট করুন।
৫) গ্রুপ,সাইট,পেজ বা ফোরামে আপনার কিসে ইন্টারেস্ট আছে তা সক্রিয় ভাবে প্রকাশ করুন
৬) অন্যের সাথে শেয়ার করার মনমানসিকতা গড়ে
তুলুন তাহলে অন্যরা ও হয়তো শেয়ার করবে।
৭) বিভিন্ন মন্দির,মসজিদ,দরগা ইত্যাদিতে যেখানে দান বাক্সের ব্যাবস্থা আছে সেখানে যোগাযোগ রাখবেন।
৮) সংস্লিষ্ট দেশের না যেতে পারলে যারা সেই দেশে থাকে তাদের সাথে সখ্যতা রাখবেন।
৯) যেখানে ক্যাশ লেনদেন করেন সেখানে চোখ খোলা রাখবেন এবং পরিবার ও বন্ধুবান্ধব দের আইটেম চিনতে শেখান যেন তারা আপনার এজেন্ট হিসেবে কাজ করে।
১০)নিয়মিত কেরেন্সি এক্সচেঞ্জ অফিস গুলুতে গিয়ে সময় দিতে পারেন, যেন কোন ভালো ডিল আসলে তাদের আগে আপনি দেখতে পান।
১১) গুলিস্তানের টাকার হাটের মতো যায়গা গুলুতে নিয়মিত আনাগোনা করতে পারেন।
১২) কোন নোট টা কি সেটা ভালো করে মাথায় নিয়ে নিতে হবে।
১৩) একটা উদ্দেশ্য ক্যাটালগ করতে হবে যে কি কালেক্ট করতে চাচ্ছেন, যা অতিরিক্ত করবেন তা অন্যের সাথে ফোরাম, সাইট, পেজ ব্যাবহার করে সোয়াপ করে ফেলুন। সবকিছু একসাথে ধরলে উল্লেখযোগ্য ভাবে কিছুই পারবেন না।

এমন উপদেশ অনেকেই দেয়া যায়। কিন্তু আসল হার্ড ওয়ার্ক আপনাকেই করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন