বিষয়ঃ রিপ্লেস্মেন্ট নোট।
বাজারে ঠিক কত পিস নোট ছাড়া হয়েছে তাঁর হিসাব রাখার জন্য
একটি বিশেষ ব্যাবস্থা অবলম্বন হয়, যেখানে ছাপানোর সময় ক্ষতিগ্রস্ত বাঁ নষ্ট হয়ে যাওয়া
নোট গুলুকে গণনা করে বাঁ ক্ষেত্র বিশেষে চিহ্নিত করে সেই সংখ্যায় বাঁ ক্ষেত্র বিশেষে
নতুন সংখ্যা বাঁ প্রিফিক্স দিয়ে সমপরিমান নোট ছাপিয়ে পূনঃনিরধারিত সংখ্যাকে বজায় রাখা
হয়।
যেমন আদেশ যদি থাকে ৫০ কোটি পিস ১০ টাকার নোট বাজারে ছড়ার,এবং
তাঁর মধ্যে মুদ্রন বাঁ কারিগরি কারনে সর্বোচ্চ ব্যাবস্থা (লিন-সিক্স সিগমা প্রিন্সিপ্যাল
মতো) নেয়ার পরেও প্রায় ১৭০ টি নোট বিভিন্ন কারনে নষ্ট হয়ে যায় বাঁ নির্ধারিত মানের
চ্যুতি ঘটে যা বাজারে ছাড়া যাবে না। আর যেখানে/যেসব দেশে এতো কঠোর মান নিয়ন্ত্রণ ব্যাবস্থা
নেয়া না হয় সেখানে নষ্টের হার আরো অনেক বেশী। যার কিছু সঙ্খ্যক; পরবর্তীতে চ্যারিটি
নিলামে, বাঁ ফ্যাক্টরি,কোষাধ্যক্ক কর্মকর্তাদের মাধ্যমে বাজারে আসে। বাকি গুলু নষ্ট করে ফেলার আদেশ দেয়া
হয়।
রিপ্লেস্মেন্ট নোট গুলুকে দুটি গ্রুপে ভাগ করা যায়ঃ
১) যেখানে কোন চিহ্ন বাঁ নাম্বার/প্রিফিক্সের মাধ্যমে তাঁদের
সনাক্ত করার ব্যাবস্থা রাখা হয়। যেমনঃ প্রিফিক্সে Z,X,Y,R এর ব্যাবহার এছাড়া ডাবল অক্ষর
বাঁ ফ্রাকশন প্রিফিক্স ব্যাবহার। কিন্তু মনে রাখতে হবে যে এই অক্ষর গুলু থাকলেই যে
তা রিপ্লেস্মেন্ট হবে এমনটা নয়,যেমন মেক্সিকো বাঁ জাপানে “Z” প্রিফিক্সের নোট দেখেছি,আমার
কাছে আছেও কিন্তু তা রিপ্লেস্মেন্ট না।
২) যেখানে কোন ধরনের চিহ্ন না রেখে, ত্রুটি যুক্ত নোটের নাম্বার
গুলুকে আলাদা একটি শিটে প্রিন্ট করে আলাদা
প্রিফিক্স দেয়া যা স্বাভাবিক ক্রমের বাইরে (যেমন সাধারন প্রিফিক্স যদি ঘ ঘ পর্যন্ত
যায় তবে রিপ্লেস্মেন্ট হিসেবে ল ক,ল ক ইত্যাদির ব্যাবহার,যা দেশ ভেদে বিভিন্ন হয়।)বাঁ
অতিরিক্ত নাম্বারের নোট প্রিন্ট করে বাঁ নাম্বারের সংখ্যা বৃদ্ধি করে যেমন যদি সিরিয়াল
নাম্বার ১০ লক্ষ পর্যন্ত যাওয়ার কথা সেখানে হয়তো ১০০০১৭০ পর্যন্ত যাবে।
যেসকল দেশের রিপ্লেস্মেন্ট নোটের কথা শোনা যায় নাঃ লিবিয়া,মেক্সিকো,কোস্টারিকা,গুয়েতেমালা,সুইজারল্যান্ড
ইত্যাদি।
আবার ডমিনিকান রিপাব্লিকে প্রিফিক্স এবং সাফিক্স দুটোতে “Z” থাকলে তবেই তা রিপ্লেস্মেন্ট, ঘানার পুরোনো ইস্যু
গুলুতে “Z/99” থাকলে তা রিপ্লেস্মেন্ট হয়,বেলজিয়ামের প্রিফিক্সে “I” থাকলে তা রিপ্লেস্মেন্ট
হয়। কেউ কেউ মনে করেন কেবল “*” থাকলে তা অবশ্যই রিপ্লেস্মেন্ট। কিন্তু সকল ক্ষেত্রে
তা সত্য নয়। কেননা কিছু পুরোনো জার্মান নোটের প্রিফিক্সের সাথে “*” ছিলো ,কিন্তু সেগুলু
রিপ্লেস্মেন্ট না। হয়তো কিছু স্মারক নোটে এরকম অস্বাভাবিক প্রিফিক্স দেখা যায়। যা আমার
প্রিফিক্স সম্পর্কিত লেখা তে পাবেন।
যেহেতু নোট বাঁ কয়েন অনেক নিরাপত্তা এবং প্রাযুক্তিক উৎকর্ষের
প্রতীক তাই অনেক সংগ্রাহক রিপ্লেস্মেন্ট আইটেম কে আলাদা ক্যাটাগরির মর্যাদা দেয়। বিষয়
টি এতোটা ই গভীর যে নিজেই একটা আলাদা থিম হিসেবে স্থান পায়। এর আলাদা ক্যাটালগ আছে,
বাজার আছে এবং সংগ্রাহক ভ্যালু আছে। কিন্তু যেমন টা আমি সবসময় বলি- আপনার আইটেমের মূল্য
ততোটাই যতটা অন্য একজন সেটার জন্য পরিশোধ করতে রাজি থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন