জুলাই ১৩, ২০২২

Item price and how it varies part 3

 আমার আগের আইটেমের মূল্য নির্ধারণ লেখার পরবর্তী পোস্ট এটি।

একটি আইটেম হাতে আসার জন্য কতো হাত হয়ে আসতে হয়,সেলারের কেনা দাম কতো,বাজারের চাহিদা কেমন, অজ্ঞ বায়ার ইত্যাদির কারনে বাজারে অতিরিক্ত মূল্যে আইটেম বিক্রি হয়।

কখনো কখনো সেলার আইটেম এ লাভ কম করে কারন বিভিন্ন হতে পারে। যেমন- সে নতুন সেলার তাই বাজার ধরতে এবং জনপ্রিয়তা অর্জন করতে, মানুষের বিশ্বাস অর্জন করতে, হয়তো তাঁর কেনা দাম কম, হয়তো তাঁর খরচ কম তাই কমে বিক্রি করতে পারে, হয়তো সে পাইকারি কেনে তাই ভোক্তার কাছে তুলনা মূলক সস্তায় দিয়ে পারে, হয়তো বাজারা চাহিদা কম তাই ক্যাশ ফ্লো বজায় রাখার জন্য, হয়তো সেলারের টাকা দরকার তাই তুলনামূলক সস্তায় বিক্রি করে দিচ্ছে, হয়তো তাঁর গোপন অভিসন্ধি আছে যে বাজারে একছত্র ভাবে রাজ করার, বাজারে নিজের পরিচিতি বাঁড়ানোর জন্য, হয়তো তাঁর লোভ কম (সে হয়তো কালেক্টরদের স্বার্থেই কাজ করতে চায়), সে আইটেম কন্ডিশন নিয়ে সন্ধিহান,সে প্রি অর্ডার নিচ্ছে তাই লাভ না করলেও চলে (মানুষের উপকার), ভুল দাম বসিয়েছে, সেলার হয়তো প্রকৃত দাম জানে ই না, সেলার হয়তো সস্তায় কিনেছিলো কিন্তু এখন আইটেমের দাম বেড়ে গেছে,সেলার শর্ত সাপেক্ষে বিক্রি করছে, এমন নানান কারন আছে।

আবার এমনটাও দেখেছি যে সেলার কিছু ফেক আইডি তৈরি ই করে পোষ্ট দিয়ে থাকে বেশী দামে। কারন সেই দামে বিক্রি করা তাঁদের উদ্দেশ্য নয়। বরং বায়ার বাঁ গ্রুপ মেম্বার দের আসল দাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়ে নিজের কাছে নিয়ে আসা হচ্ছে আসল মোটিভ। কখনো কখনো এর জন্য আলাদা লোক ই ঠিক করে রাখে। কারন বায়ার যখন দেখে একজন একটা আইটেমের পোস্ট ১০০০০ টাকায় দিয়েছে অথচ গ্রুপ এডমিন বাঁ একজন সেলার সেই আইটেম ই ৭০০০ তাকায় বিক্রি করছে তখন তাঁরা মনে করে ৭০০০ টাকা ই বোধ হয় সেটার আসল দাম,কিন্তু পারত পক্ষে হয়তো সেটার আসল দাম ৫০০০ টাকা।

তাই যাচাই করুন, আর আলাদা আলাদা গ্রুপ থাকলে যাচাই করা মুশকিল। তাই সবাইকে এক ছাতার নিচে আসার জন্য আমন্ত্রন জানাই যেনো বায়ারদের মধ্যে সুস্থ প্রতিযোগীতা করা যায় এবং ক্রেতারা ও যথাযথ মূল্যে আইটেম কিনতে পারে। সেজন্য বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম আপনাদের জন্য উন্মূক্ত। *এতে কোন খরচ নেই।

আগের লেখা পড়তে 

https://trust-collector.com/community/main-forum/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3/#post-36

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন