আজকের বিষয়ঃ সংগ্রহের পেছনে আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্দেশ্য নির্ধারণ। অনেকেই বিশেষ বৈশিষ্ট মূলক ব্যাংক নোট সংগ্রহ করেন যেমন- ইরর , বিশেষ নাম্বার ( ল্যাডার,রাডার, সিকুয়েন্স, প্যাটার্ন ইত্যাদি)।
তবে প্রায় ৯৮%
ক্ষেত্রে নোটের কন্ডিশন সেই নোটের বৈশিষ্টের থেকে বড় হতে পারে না (খুবই সীমাবদ্ধ কিছু
ক্ষেত্র ছাড়া)।
এই পোস্টে আমি
কথা বলবো সংখ্যা তত্বের।
পুরনো নোট আগেও
যেমন বাজারে ছিলো তেমন ভবিষ্যতেও থাকবে কারন তাঁদের মিন্টেজ ইতিমধ্যেই নির্ধারিত এবং
বাজারে উপস্থিত,তাই যখন কমে,ভালো কন্ডিশনে পাবেন তখন কিনতে পারেন। অন্য দিকে নতুন ছাড়া
নোট গুলুর মিন্টেজ/ইমিশন সংখ্যা বুঝে আগে বাঁ পরে সংগ্রহ করতে পারেন। যেমন সিমীত মিন্টেজের
জিনিসের দাম সাধারণত সময়ের সাথে সাথে বাড়তে থাকে। অন্য দিকে সাধারন ইস্যুর কোন কিছুর
দাম প্রথম দিকেই প্রিমিয়াম থাকে, মাঝ দিকে স্বাভাবিক হয় অঙ্কে লম্বা সময় ধরে,ততদিন
স্বাভাবিক থাকে যতদিন নতুন সিরিজ/সংস্করন/মূদ্রন বের না হয়, যখন নতুন সিরিজ বের হতে
শুরু করে তখন সেগুলুর ও দাম বাড়তে শুরু করে । স্মারক জিনিস গুলুর দাম নির্ধারণ কয়েকটি
বিষয়ের উপর নির্ভর করে,এমনঃ মিন্টেজ, কবে বের হয়েছে, হিস্টরিকাল গুরুত্ব, উপলক্ষ, প্রাপ্তির
সম্ভাব্যতা,চাহিদা, রিলিজ কন্ডিশন ইত্যাদি। এমন করে সব ধরনের নোটের দাম ই কোন না কোন
প্যারামিটারের উপর নির্ভর করে। একজন সংগ্রহক হিসাবে আপনাকে সেগুলু বুঝতে হবেই। দ্রব্য
মূল্যের এই বিষয় গুলু আমার মূল্য বিষয়ক লেখাটি পড়লে কিছুটা ধারনা পাবেন।
এর পর আপনি
চিন্তা করুন যে আপনি যদি কোন কম্পিটিশনেই অংশগ্রহণ না করেন তাহলে সবার আগে কোন কিছু
জমিয়ে বাঁ সংগ্রহ করে আপনার কি লাভ হবে? তবে কেন প্রিমিয়াম দেবেন? জানি আমার কথাগুলু
অনেক এডমিন এবং সেলারের গায়ে জ্বর নিয়ে আসতে পারে,কারন এতে তাঁদের ব্যাবসার ক্ষতি হতে
পারেন। কিন্তু আপনি ক্রেতা হিসাবে ভাবেন যে আপনি কি অন্যের ব্যাবসার পাত্র হতে চান
নাকি কেবল যে সেবা দরকার সেই সেবাই কেবল নিতে চান?
আমার সমীকরনে,
একটি জিনিসের প্রথম পছন্দের বিশিষ্ট হচ্ছে তাঁর কন্ডিশন, তাঁর পর তাঁর গুরুত্ব, তারপর
তাঁর বাজার চাহিদা, সবশেষে তাঁর মূল্য। (এখানের
প্রতি বিষয় নিয়ে আলাদা পোষ্ট আছে)।
এর মধ্যে নোটের
বিশিষ্ট কেবল মাত্র একটি অপ্সহন মাত্র,একেই যদি আপনি মূল থিম হিসাবে বেঁছে নেন তাহলে
সেটা অনেকটা;কন্ডিশন,চাহিদা, ভ্যালু ফর মানি ইত্যাদি বিবেচনা না করে কেবল নাম্বার প্লেটের
সৌন্দর্যের জন্য গাড়ী কিনার সামিল। সেই ভাবে চিন্তা করলে আপনি সঙ্খ্যা তত্ব ভালোবাসেন
নোট সংগ্রহ হয়তো পরোক্ষ।
সংগ্রহক বাজারটি
ই এমন যে কোন আইটেমের দাম ঠিক ততোটাই যতোটা অন্য একজন তাঁর জন্য দিতে প্রস্তুত। এখন
আপনি সেই “অন্য” কার পদাঙ্ক অনুসরন করবেন সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন ,আপনার আজকের আবেগের বশবর্তী নেয়া সিদ্ধান্ত
কালকের আফসোসের কারন যেন না হয়। আশাকরি হিসাব টি বুঝতে পেরেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন