২০২০ এর অগাস্ট সেপ্টেম্বরের দিকে; ব্রাজিল যখন তাঁদের ২০০ রিয়ালের নোট প্রথম বাজারে নিয়ে আসলো তাঁর পর জনগনের চায়ের কাপে যে আলচনার ঝড় উঠেছিলো তাঁর কথাই আজকে বলবো।
কোভিড ১৯ এর কারনে বাজারে যখন অর্থ সঙ্কট দেখা দেয়, ব্রাজিল মনিটরি অথরিটি সিদ্ধান্ত নেয় যে তাঁরা প্রথম বারের মতো ২০০ রিয়ালের নোট বাজারে নিয়ে আসবে। যেই কথা সেই কাজ।
নোট হাতে পাওয়ার পর অক্টোবর মাসে তাঁদের দেশের জাতীয় অন্ধ কল্যান সমিতি সরকারের বিরুদ্ধে মামলা করে। মামলার বিষয়ঃ যেন এই নোট তুলে নেয়া হয়। কারনঃ এই নোট তাঁদের ২০ রিয়ালএর নোটের সাথে আকারগত ভাবে সাদৃশ্য পোষন করে। যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অসুবিধা সৃষ্টি করে। তাঁরা আদালতের কাছে দাবি জানায় -হয় এই নোট তুলে নেয়া হোক,না হলে প্রতিদিন প্রায় ৭৬ লক্ষ (বাংলাদেশি মূদ্রায়) সরকারকে জরিমানা দিতে হবে।
তখন সরকার জানায়,”প্রথমত ১০০ রিয়ালের নোটে যে খরচ তা বিবেচনায় ২০০ রিয়াল বাজারে আনা হয়েছে,তাছাড়া বাজারে বর্তমানে(২০২০ সালে) অনেক ১০০ রিয়াল আছে, দ্বিতীয়ত,স্বল্প সময়ের সিদ্ধান্তের কারনে; এই নোটের আকার পরিবর্তন করা সম্ভব হয়ে উঠে নি।“
বলে রাখিঃ প্রায় ৪৫ কোটি নোট ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে,যার প্রতিটি নোটের পেছনে খরচ এসেছে প্রায় ৫ টাকার (বাংলাদেশি মূদ্রায়) মতো। অতয়েব প্রায় ২২৫ কোটি টাকা গচ্চা।
যাইহোক,মুল কথা নতুন নোট বাজারে ছাড়লে সাইয,শেপ আলাদা করে যেন ছড়া হয়,(স্বল্প আলোর ব্যাবহারকারি,অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের কথা মথায় রেখে)।যেমনটা তাঁদের অন্য নোট গুলুতে দেখা যায়।
আরেকটি বিষয় যা ব্রাজিলের বাকবিতণ্ডার সৃষ্টি করে;তা হচ্ছে- নোটে যে প্রাণীর (ম্যেন্ড ওলফ)) ছবি রয়েছে তা নিয়ে। একদল বলে যে এটি নাকি ব্রাজিল কে যথার্থ ভাবে বিশ্ব বাজারে উপস্থাপন করে না,এবং এর বদলে আরও ভালো প্রাণীর ছবি ব্যাবহার করা যেত, যেমন ব্রাজিলের স্থানীয় রাস্তার কুকুর (ক্যারামেল মঙ্গো)। এটা নিয়ে অনলাইনে অনেক তামাশাচিত্র ও পেয়ে যাবেন।
বিঃদ্রঃ ম্যেন্ড ওলফ- এই প্রাণীটি প্রকৃত পক্ষে না একটি শিয়াল,না একটি নেউলে, এইধরনের এটিই একমাত্র প্রাণী। এটি সাধারনত দল নিয়ে চলে না।
নোটের বিবরনঃ সম্মুখ ভাগে যে ছবিটি আছে তা হলে প্রজাতন্ত্রের নরোত্বরমুখ।যেখানে প্রজাতত্রকে নর রূপে ভাবা হয়েছে। আর অন্য দিকে ম্যেন্ড ওলফ নামে একটি শিয়াল সদ্রিশ্য প্রাণীর প্রতিকৃতি আছে।
ক্রয় ক্ষমতাঃ প্রায় ৩০০০ টাকা (বাংলাদেশি মূদ্রায়)
প্রিন্টারের নামঃ কাসা দে ময়েদা [CdM-Casa da Moeda do Brasil]
ISO code : 4217
Currency code: BRL
মুদ্রা চিহ্ন: R$
ভগ্নাংশ: Centavo (1⁄100)
আগের
মুদ্রার
নাম: Cruzeiro
Real
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন