নভেম্বর ৩০, ২০২১

মেসেডনিয়া/মাসেডনিয়া [Macedonia]

 অনেকেই আছে মেসেডনিয়ার নাম এখন নর্থ মেসেডনিয়া বাঁ উঃ মেসেডনিয়া। কিন্তু কেন এবং কিভাবে?

উত্তরঃ মেসেডনিয়া/মাসেডনিয়া [Macedonia],রিপাবলিক অফ মেসেডনিয়া/ The Former Yougoslav Republic of Macedonia.

সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর এটি একমাত্র রাষ্ট্র যারা স্বাধীনতা অর্জন করেছে কোন রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়াই।মোটামুটি বলতে পারেন রাতারাতি তাঁরা স্বাধীন হয়ে গিয়েছে প্রায় শান্তিপূর্ণ ভাবেই বলা যায়। তবে তাঁদের নামের পেছনে বিশাল কিন্তু আপাত পক্ষে সাধারন ইতিহাস আছে। সমস্যা আসলে এই নাম নিয়ে।

এককথায় গ্রিস মনেকরে এবং চায় যে এই নাম গ্রিকরা ব্যাবহার করুক (কেননা প্রাচীন মেসেডনিয়ার বহুল অংশই বর্তমান গ্রীসের ভৌগলিক আওতায় পড়ে এবং বর্তমান গ্রিসেও আরেকটি মেসেডনিয়া আছে। এই নিয়ে একবার গ্রিস মেসেডনিয়া কে জরিমানা পর্যন্ত করছিলো যার জন্য মেসেডেনিয়ার; জাতীয় পতাকা পর্যন্ত পরিবর্তন করতে হয়েছিলো।(তবে সে কথা অন্য দিনের)।

কেন তাঁরা “দিনার”[Dinar]  ব্যাবহার করে?অন্য কিছু ও তো ব্যাবহার করতে পারতো?

উত্তরঃ ইতিহাস বুঝতে আগে ভূগোল বুঝলে ভালো হবে। আধুনিক মেসেডনিয়া চারিদিক দিয়ে (সার্বিয়া,কসভো,আল্বেনিয়া,গ্রিস,বুলগেরিয়া) ঘেরা। প্রথমে যখন সংযুক্ত ইয়োগোস্লাভিয়ার গঠিত হয় প্রথম বিশ্ব যুদ্ধের সময় তখন দিনার/ডিনার (Dinar) ব্যাবহার হতো পরবর্তীতে মেসেডনিয়া যখন তাঁদের থেকে আলাদা হয়ে যায় তাঁরা দেনার/ ডেনার (Denar) ব্যাবহার করতো।

তবে কেন সংযুক্ত ইয়োগোস্লাভিয়ার প্রথম থেকেই দিনার/ডিনার ব্যাবহার করতো? আর প্রথম শব্দের মানে ই বাঁ কি?

উত্তরঃ সংযুক্ত ইয়োগোস্লাভিয়ার সবচেয়ে বড় এবং প্রভাবশালী রাজ্য ছিলো সার্বস/সার্বিয়া (অন্যান্য-স্লোভেইন, ক্রয়াজ,ইত্যাদি)। সার্বিয়া মধ্য যুগ থেকেই দিনার বুয়াবহার হয়ে আসছে। তাঁর আগে এই নাম পাওয়া যায় মধ্যযুগিয় ইসলামী শাসন ব্যাবস্থা থেকে।

যদিও এর মধ্যে বহু যুগ ধরে বিভিন্ন নামের অপশন প্রস্তাবনা হয়ে আসছে তবে ২০১৮ সালে গ্রীসের সাথে মেসেডনিয়া একটি চুক্তি করে যার মাধ্যমে তাঁরা তাঁদের নাম মেসেডনিয়ে থেকে উত্তর মেসেডনিয়া তে পরিবর্তন করে, যার ফলে কেবল তাঁদের মুদ্রায় দেশের নাম ই পরিবর্তন আসে না বরং বিমান বন্দর সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় নাম পরিবর্তন আসে।

মাদার তেরেসার নাম তো নিশ্চয়ই শুনেছেন, তিনি কিন্তু এই মেসেডনিয়ার মানুষ ছিলেন।

যদিও এই নিয়ে আরও ৪ পর্ব লেখার আছে,কিন্তু পাঠকদের পড়ার ই ধৈর্য নাই তাই সারফেস লেভেল থেকে কথা বলে এখানেই শেষ করলাম।

মেসেডোনিয়ার চলতি কাগজী মুদ্রা গুলু হচ্ছেঃ ১০,৫০,১০০,২০০,৫০০,১০০০,২০০০ এবং ৫০০০।

ISO কোড: ৪২১৭

মুদ্রা চিহ্নঃ MKD

প্রিন্টারঃ ডে লা রু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন